ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফার্মা ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৯:২৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৯:২৭:৫০ অপরাহ্ন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফার্মা ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত
জয়া স্যানিটারি ন্যাপকিনের প্রযোজনায় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) যৌথ আয়োজনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “ফার্মা ফেস্ট ২০২৫”। ৫ই এবং ৬ই নভেম্বর, দুই দিনব্যাপী এ অনুষ্ঠানটি শিক্ষাগত উৎকর্ষ, পেশাগত সহযোগিতা ও ফার্মেসি শিক্ষার্থীদের প্রাণবন্ত সৃজনশীলতাকে উদযাপন করেছে।
ফেস্টটির সূচনা হয় ৫ নভেম্বর, ২০২৫। দিনটি শুরু হয় একাধিক উত্তেজনাপূর্ণ ইনট্রা-ইউনিভার্সিটি প্রতিযোগিতার মাধ্যমে, যার মধ্যে ছিল ফার্মা ডিবেট ও ফার্মা অলিম্পিয়াড। এই প্রতিযোগিতায় সারা দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তাদের জ্ঞান, মেধা ও প্রতিযোগিতার মনোভাবের অসাধারণ প্রকাশ ঘটায়।
বিকেলে অনুষ্ঠিত হয় বিশেষ ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজরি বোর্ড ও লিডার্স’ মিটআপ, যেখানে একাডেমিয়া ও শিল্পখাতের বিশেষজ্ঞরা অংশ নিয়ে ফার্মাসিউটিক্যাল খাতের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক আলোচনা করেন। দিনটির সমাপ্তি ঘটে এক প্রাণবন্ত অ্যালামনাই নাইট-এর মাধ্যমে, যেখানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মিলিতভাবে এক সন্ধ্যা অতিবাহিত করেন স্মৃতিচারণা, নেটওয়ার্কিং ও আনন্দঘন পরিবেশে।
৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানটি শুরু হয় উদ্বোধনী ভাষণের মাধ্যমে। উদ্বোধনী ভাষণে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার। দুই দিনব্যাপী এই জমকালো আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ-সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. আব্দুর রব খান, সাইফ নাসের, ম্যানেজিং ডাইরেক্টর এস.এম.সি এন্টারপ্রাইজ লিমিটেড, রেনাটা ফার্মাসিউটিক্যাল পিএলসির সিইও এবং এম.ডি সৈয়দ এস. কায়সার কবির, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জারিন কারিম, রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এমডি নাসের শাহরিয়ার জাহিদি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম। এছাড়াও অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টি থেকে মো. বেনাজির আহমেদ, এম. এ. কাশেম, এবং মি. আজিজ আল কায়সার (টিটো)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. সৈয়দ এস. কায়সার কবির, সিইও ও ম্যানেজিং ডিরেক্টর, রেনাটা পিএলসি। তিনি তার অনুপ্রেরণামূলক বক্তব্যে ফার্মাসিউটিক্যাল খাতে উদ্ভাবন, নৈতিকতা ও উদ্যোগে মনোভাবের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে ফ্যাকাল্টি অ্যাডভাইজার আদিত মুক্তাদির পাভেল ধন্যবাদ জ্ঞাপন করেন, এরপর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ফার্মা ম্যাগাজিন ও ফার্মা এক্সিবিশন।
দুই দিনব্যাপীই নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাঙ্গণে সাজানো হয়েছিল বর্ণাঢ্য ও প্রাণবন্ত স্টল। নামী ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর পাশাপাশি শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী ধারণা ও প্রকল্প প্রদর্শন করেন, যা ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে এক সেতুবন্ধন তৈরি করে। উৎসবমুখর পরিবেশে সহযোগিতা, উদ্ভাবন এবং শিক্ষার এক চমৎকার সমন্বয় ফুটে ওঠে ফার্মা ফেস্ট ২০২৫-এ।
দিন শেষে অনুষ্ঠানটি সমাপ্তি হয় সমাপনী বক্তব্যের মাধ্যমে। অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন অতিথিগণ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ড. মোহাম্মদ হোসেন শরিয়ার, নর্থ সাউথ স্কুল অফ লাইফ এন্ড হেলথ সায়েন্স-এর ডিন, প্রফেসর ড. দিপাক কুমার মিত্র, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (আইসি) এবং ট্রেজারার, প্রফেসর আব্দুর রব খান এবং নর্থ সাউথের বোর্ড অফ ট্রাস্টি মেম্বার মো. বেনাজির আহমেদ, এম. এ. কাশেম, এবং মি. আজিজ আল কায়সার (টিটো) এবং প্রধান অতিথি, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী। বক্তবের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় যেখানে প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। এরপর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামে দুই দিনব্যাপী এই জ্ঞান, উদ্ভাবন ও উদযাপনের মহোৎসবের। ফার্মা ফেস্ট ২০২৫ আবারও প্রমাণ করেছে যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ভবিষ্যৎ ফার্মাসিউটিক্যাল নেতাদের গড়ে তোলার পাশাপাশি একাডেমিয়া, ইন্ডাস্ট্রি ও ইনোভেশনের মধ্যে সেতুবন্ধন তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স