ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৭:১৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৭:১৭:১০ অপরাহ্ন
সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ
বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২০৮ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। কিন্তু ২০৯ তাড়া করতে গিয়েই ঘাম ঝরেছে বাংলাদেশের। শেষ পর্যন্ত অবশ্য অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে জয় পেয়েছে স্বাগতিকরা। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টানটান উত্তেজনার পঞ্চম ও শেষ যুব ওয়ানডেতে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২৫ বল হাতে রেখে পাওয়া এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজ ২-২ সমতায় শেষ করেছে তামিমের দল। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীরগতিতে এগিয়ে আফগানিস্তান। ওপেনার উসমান সাদাত ১০৬ বল খেলে করেন ৬৮ রান। অধিনায়ক মাহবুব খানের ব্যাট থেকে আসে ৫৯ বলে ৪০। বাংলাদেশের সামিউন বশির নেন দুটি উইকেট। জবাব দিতে নেমে একটা সময় ৪ উইকেটে ১৪১ থাকলেও এরপর ২০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ১৬১ রানে ৭ উইকেট হারানোর পর পরাজয়ের শঙ্কাই ঘিরে ধরেছিল। তবে একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নেন তামিম। সেঞ্চুরি করে তিনি যখন আউট হয়েছেন, দলের জয়ের জন্য মাত্র আর ২ রান দরকার। ১১৮ বলে ১০০ রানের ইনিংসে ৭টি চার আর ৩টি ছক্কা হাঁকান যুবা অধিনায়ক। এছাড়া রিজান হোসেন ২৭ আর ফরিদ হাসান করেন ২৩ রান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়