ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

নিরাপত্তাহীনতায় লক্ষ্মীবাজার সিটি করপোরেশন মার্কেটের ব্যবসায়ীরা

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০২:৫৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০২:৫৭:০৮ অপরাহ্ন
নিরাপত্তাহীনতায় লক্ষ্মীবাজার সিটি করপোরেশন মার্কেটের ব্যবসায়ীরা
লক্ষ্মীবাজার সিটি কর্পোরেশন মার্কেটের দোকান দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সন্ত্রাসীরা ওই মার্কেটের দোকান দখল করে মালিকদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করছে। এতে ওই মার্কেটের মালিক ও ভাড়াটিয়ারা নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয় এসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি এস এম ওমর আলী বলেন, তারা নিয়মিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে মাসিক ভাড়া, বাৎসরিক ট্রেড লাইসেন্স ফি জমা প্রদান করে আসছেন। গতবছর ৫ আগস্টের পর সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে এবং স্থানীয় বিএনপির দলীয় কর্মী পরিচয়ে মার্কেটের মালিক ও ভাড়াটিয়াদের দোকান খালি করে দিতে বলে। আর ব্যবসা করতে চাইলে তাদের মাসিক ২ লাখ টাকা ভাড়া দিতে হবে বলে জানায়। এছাড়া তারা প্রাণনাশেরও হুমকি দেয়। তাদের দাবিকৃত টাকা না দিতে চাইলে নানা হুমকি ধমকি দিয়ে আসছে। হুমকিদাতারা হলো-শিশির আহমেদ, জসিম উদ্দিন, ফরহাদ ও সোহাগসহ আরো প্রায় শতাধিক সন্ত্রাসী। তারা ব্যবসায়ীদের কাছে দাবি করে সিটি করপোরেশন থেকে ওই মার্কেট নাকি লিজ নিয়েছে। প্রকৃতপক্ষে তারা কোন লিজপ্রাপ্ত না। সন্ত্রাসী কায়দায় মার্কেট দখলের পায়াতারা করছে তারা। তিনি আরো বলেন, বিএনপিকর্মী পরিচয় দেয়া এই শিশির আহমেদ গং রাতের আধারে কোন কোন দোকান ঘরের তালা ভেঙ্গে দোকানের মালামাল এবং মূল্যবান দলিলপত্রসহ কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার প্রিন্টার, সিসি ক্যামেরা ডিভি আর ইত্যাদি মূলবান সমগ্রী লুটে নেয়। শিশির আহমেদ আসন্ন নির্বাচনের ঢাকা-৬ আসনের বি এন পি মনোনীত এমপি প্রার্থী ইশরাক আহমেদ এর সাথে ছবি তোলা প্রিন্ট কপি মানুষকে দেখিয়ে নিজেকে অনেক বড় নেতা হিসেবে জাহির করে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেও কোন সুরাহা হয়নি। এ অবস্থায় তাদের মার্কেট রক্ষা ও স্থানীয় সন্ত্রাসীদের তাণ্ডব থেকে রেহাই পেতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে লক্ষ্মীবাজার সিটি করপোরেশন মার্কেটের মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স