ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১২:৪২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১২:৪২:৩৯ অপরাহ্ন
সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন
সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী এবং দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী (৮৩) মারা গেছেন। গত বৃহস্পতিবার বিকাল ৩টা ৫৫ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে কয়েকয়টি গণমাধ্যমে খবর প্রকাশ হয়। জানা যায়, কিডনি রোগে আক্রান্ত মাহমুদ আলী গত দুই সপ্তাহ ধরে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
রাজনৈতিক জীবন: আবুল হাসান মাহমুদ আলী বিভিন্ন দেশে কূটনৈতিক দ্বায়িত্ব পালন শেষে দেশে ফেরার পর ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলটির নির্বাচনি কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন। এরপর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে আলী দিনাজপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নবম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০১২ সাল নবগঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং ২০১৩ পর্যন্ত এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৩ সালে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালে নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে পুনরায় পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নির্বাচিত হলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়