ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ , ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২০২৫ সালে সংখ্যালঘু সংক্রান্ত ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টি সাম্প্রদায়িক আজ রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে ইসি ইসি নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে প্রত্যাশা বিএনপির রাজনৈতিক ইশতেহারে অন্তর্ভুক্তির আহ্বান নির্বাচনের আগেই বাড়ছে সহিংসতা ময়মনসিংহ ৩৯ সংসদীয় আসনে নিরাপত্তা দিবে ১২৬ প্লাটুন বিজিবি দ্বিগুণ দামে বিক্রি, প্রমাণ থাকবে তাই রসিদ দেন না বিক্রেতারা ফেস অব ওয়ালটন এসি হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ নীলফামারীতে সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলি জমি প্লাবিত ফরিদপুরে গভীর রাতে পেট্রল পাম্পে ডাকাতি মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট দাবি পুলিশের গণভোটের প্রচারণায় যারা প্রশ্ন তুলেছেন তারা মূলত পলাতক শক্তি -আদিলুর রহমান খান আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদঘাটন বাড্ডায় সড়ক অবরোধ আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা হকার উচ্ছেদের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল নন-লাইফ বীমাকারী প্রথম স্থানে প্রগতি ইন্সরেন্স লিমিটেড আগাম বন্যায় ফসলহানির শঙ্কা নিয়ে বোরো আবাদ শুরু কৃষকের পুঁজিবাজারে লেনদেন ২ মাসে সর্বোচ্চ

রাস পূজার তিনদিনে ৩২ হরিণ শিকারি আটক ট্রলার ও ফাঁদ জব্দ

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৭:০০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৭:০০:০৪ অপরাহ্ন
রাস পূজার তিনদিনে ৩২ হরিণ শিকারি আটক ট্রলার ও ফাঁদ জব্দ
সুন্দরবনের দুবলারচরে রাস পূজার তিন দিনে ব্যাপকভাবে হরিণ শিকারের চেষ্টা করেছে পুণ্যার্থীর ছদ্মবেশে বনে প্রবেশ করা অপরাধীরা। তিন দিনে ৩২ জন হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনী। এ ছাড়া হরিণ শিকারের কাজে ব্যবহৃত দুটি ট্রলার ও বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। অন্যদিকে, পুণ্যস্নানের সময় পুণ্যার্থীরা সাগরে প্রসাদ দেওয়ার জন্য বিপুল পরিমাণ পলিথিন ব্যবহার করেছেন। যা পরিবেশের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা। জানা গেছে, রাস পূজার প্রথম দিন ৩ নভেম্বর দুপুরে হরিণ শিকারের ফাঁদ পাতার সময় এক জনকে আটক করেন বনরক্ষীরা। সে সময় ওই শিকারির সঙ্গে থাকা অন্য শিকারিরা বন কর্মকর্তার ওপরে হামলা করেন। হামলায় সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব আহত হয়েছেন। পরবর্তী সময়ে এ ঘটনায় রাফি হাসান (২৬), শহিদ মল্লিক (২৮) ও আল আমিন আকুঞ্জি (২৭) নামে তিন শিকারিকে আটক করে আদালতে পাঠায় বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরি বলেন, এবার রাস উৎসব উপলক্ষে বন বিভাগ, পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, নৌপুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। তারপরেও ছদ্মবেশে পরিচয় গোপন করে কিছু মুসলিম ধর্মাবলম্বীরা বনে প্রবেশ করেছেন। হরিণ শিকারের প্রস্তুতির সময় বন কর্মকর্তাদের উপর হামলাও করেছেন শিকারিরা। এই সময়ে আমরা ৩২ জন শিকারিকে আটক করেছি। বিপুল পরিমাণ শিকারের ফাঁদ ও দুটি ট্রলার জব্দ করা হয়েছে। উল্লেখ্য, বঙ্গোপসাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে সুন্দরবনের দুবলারচর আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী রাস পূজা শেষ হয়েছে। গত বুধবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নারী-পুরুষ, শিশু ভক্তরা আলোরকোল সংলগ্ন সমুদ্র সৈকতে নেমে স্নান করেন। পানির মধ্যেই নানা ধরনের প্রার্থনা করেন তারা। পরে পূজা-আর্চনা সম্পন্ন করে নিজ নিজ গন্তব্যে রওনা হন ভক্তবৃন্দ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স