ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

এনা পরিবহনের বাস জব্দের দাবি নিরাপদ সড়ক আন্দোলনের

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৬:৫১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৬:৫১:৪৯ অপরাহ্ন
এনা পরিবহনের বাস জব্দের দাবি নিরাপদ সড়ক আন্দোলনের
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক মহাসচিব খন্দকার খন্দকার এনায়েত উল্লাহর মালিকানাধীন এনা পরিবহনের সব বাস জব্দের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। সংগঠনটি বলছে, বিগত সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ সহায়তায় পরিবহন খাতে একচ্ছত্র রাজত্ব কায়েম করেন এনায়েত উল্লাহ। জুলাই আন্দোলনের সময়ও শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ঢাকা ও নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অর্থায়ন করছে এনা পরিবহন। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের নেতারা। এতে লিখিত বক্তব্য রাখেন নিসআ’র সাধারণ সম্পাদক তানজিদ মোহাম্মদ সোহরাব রেজা। তিনি বলেন, পতিত সরকারের সহায়তায় খন্দকার এনায়েত উল্যাহ পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতির পদবি দখল করেন। সে সময়ই দুর্নীতি ও চাঁদাবাজির মামলায় তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তবে শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় তদন্ত কার্যক্রম। জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতন হলে পুনরায় এনায়েত উল্লাহর বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। এরই মধ্যে এনায়েত উল্লাহ বিদেশে পালিয়ে যান এবং বিক্রি করতে থাকেন এনা পরিবহনের বাস। পরিবহন মালিক সমিতির ব্যানারে এনায়েত উল্লাহ সড়ক থেকে দিনে দেড় কোটি টাকার বেশি চাঁদা তুলতেন উল্লেখ করে নিসআ’র সাধারণ সম্পাদক বলেন, পতিত স্বৈরাচারের সাহায্যে এনায়েত উল্লাহ প্রায় ১১০০ কোটি টাকার অবৈধ সম্পত্তি গড়ে তুলেছিলেন। ২০২৫ সালের ৫ মে মাসে আদালত এনা পরিবহন ও স্টার লাইন পরিবহনের ১৯০টি বাস জব্দ করার নির্দেশ দেন। পরবর্তীতে এই বাসগুলো বিআরটিসিকে বুঝিয়ে দেওয়ার জন্য আরও একটি নির্দেশ দেওয়া হয়। প্রায় ছয় মাস পার হয়ে গেলেও আদালতের এই রায় কার্যকর করার কোনো পদক্ষেপ দেখা যায়নি দুদকের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, বর্তমানে তার মালিকানাধীন ১০০টির বেশি বাস বিভিন্ন রুটে চলাচল করছে। রাষ্ট্র আগামী দুই কার্যদিবসের মধ্যে এই বাসগুলো জব্দ করে বিআরটিসিকে বুঝিয়ে না দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা পিছপা হবো না। এ সময় আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর সভাপতি আব্দুল্লাহ মেহেদী ও সাংগঠনিক সম্পাদক নাঈম আল ইসলাম।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়