ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

জাতীয় সংসদের ৩০০ আসনের ১৫০ চান নারীরা

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৩:২০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৩:২০:৪২ অপরাহ্ন
জাতীয় সংসদের ৩০০ আসনের ১৫০ চান নারীরা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের ৫০ শতাংশ অর্থাৎ দেড়শটি আসন নারীদের জন্য দাবি করেছেন নারী নেত্রীরা। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এমন দাবি জানান নারী নেত্রীরা।বৈঠকের পর উইমেন এন্টারপ্রেনিউর অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের বলেন, আমরা চাই যে নারীর সংখ্যা যেন বাড়ে। এটলিস্ট ১৫০টা সংসদীয় আসন যেন নারীদের দেওয়া হয়। এবং সেখানে ইলেকশন কমিশনের মাধ্যমে আমরা গভমেন্টকেও বলতে চাই যে, নারীরা যে ইলেকশনে আসছেন তাদের ডেফিনেটলি সাহায়তা দিতে হবে। আমেরিকাতেও দেখবেন এরকম কিন্তু নারীদের সহায়তা দেয়া হয়। তো সেখানে নারীদের একটু সাহায্য দেওয়া এবং তারা যেন ইলেকশনটা করতে পারেন, সেই রকম একটা ব্যবস্থা যেন নারীদের জন্য থাকে। আর নারীরা যেন স্বাচ্ছন্দে ভোটও দিতে পারেন, সেটা নিয়েও আমরা কথা বলেছি। তিনি বলেন, আমরা চাই যে এটলিস্ট ৫০ শতাংশ, আপনার ৩০০টা সিট না বাট ১৫০টা সিট যেন নারীদের জন্য দেওয়া হয়। নারীরা যেন কন্টেস্ট করতে পারে সেই জিনিসটা আমরা একটু নিশ্চিত করতে চেয়েছি। নির্বাচনি তহবিল নিয়ে এই নারী নেত্রী আরও বলেন, নারীদের পক্ষে একটু অসম্ভব, একটু কষ্টকর। একটু না অনেক কষ্টকর। কারণ সহজে কিন্তু ফ্যামিলি থেকেও ফান্ড পাওয়া যায় না নারীদের জন্য, যেটা নাকি পুরুষরা অহরহ পারেন। তো সেই জায়গাটাও, আমাদের কথা হলো নারীদের গভমেন্ট যদি একটু সহায়তা করেন তাহলে অনেক নারীই ইলেকশনে আসতে পারবেন। এক প্রশ্নের জবাবে নাসরিন ফাতেমা আরও বলেন, দলগুলোকেও আমরা বলতে চাই, কোথাও দেখা যায় যে এটা ৫ শতাংশ, কোথাও দেখা যাচ্ছে ৭ শতাংশ, এভাবে মনোনয়ন দিচ্ছে। এভাবে না করে আমার মনে হয় উনারা যদি বলে যে এত পারসেন্ট দেবে, সেভাবে যদি হয় তাহলে জিনিসটা একটু ব্যালেন্স হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স