ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

আদমদীঘিতে শ্মশান ব্যবহৃত জলাশয় জবরদখলের অভিযোগ

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১০:২৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১০:২৭:৪৫ অপরাহ্ন
আদমদীঘিতে শ্মশান ব্যবহৃত জলাশয় জবরদখলের অভিযোগ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘি উপজেলার পানলা মৌজায় অবস্থিত জমিদারী আমল থেকে সনাতনী ধর্মাম্বলীদের মৃত দেহ দাহ করার শ্মশানে ব্যবহৃত জলাশয় জনৈক ব্যক্তি দখল করা সংক্রান্ত আদালতের আদেশ উপেক্ষা করে ওই প্রভাবশালী ব্যক্তি জবর দখল অব্যাহত রাখায় কয়েক গ্রামের হিন্দু সম্প্রদায়ের মাঝে তীব্র অসন্তোষ ও চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের মানুষরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার পানলা মৌজায় জমিদারী প্রথা আমল থেকে পানলা, কুসুম্বী, সুদিন গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের হিন্দু সম্প্রদায়ের মৃত দেহ দাহ বা সৎকার করার জন্য.৮৮শতক জমির উপড় কালি মন্দির ও চিতা স্থাপন করে সেখানে মৃত ব্যক্তিদের দাহ ও তাদের ধর্মীয় কার্যক্রম করার কাজে ব্যবহৃত একটি জলাশয় রয়েছে। ওই জলাশয় ব্যতিত .৩৭ শতক জলাশয় খাস ক তফশিলভুক্ত খতিয়ানে অন্তভুক্ত। জলাশয়টি হিন্দু সম্প্রদায়ের লোকজন ব্যবহার করে আসছিল।
২০১৬ সালে পার্শ্ববর্তী গ্রামের জনৈক জিল্লুর রহমান পুকুরে দক্ষিনে অধাংশ অথাৎ .৩৭ শতক জলাশয় তার নিজের কবলা দাবী করে জোরপুর্বক জবর দখন করেন। এ নিয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে জনৈক জিল্লুর রহমানের বিবাদ সৃষ্টি হয়। এদিকে জিল্লুর রহমান একই সালে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহি অফিসার, সহকারি কমিশনার (ভূমি) ও শ্মশান কমিটির সভাপতি সনাতন চন্দ্র প্রামানিক সহ ৬জনকে বিবাদি করে বগুড়া জেলা জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন। আদালত ২০২৪ সালের ১৬ জানুয়ারী শুনানীঅন্তে নালিসী সম্পত্তিটি সিএস ও এমআরআর বাদির নামে না থাকা এবং সব শেষ হালনাগাদ সংযুক্ত না থাকায় বাদির আনিত মামলাটি খারিজের আদেশ দেন।
এরপরও উক্ত জিল্লুর রহমান আদালতের আদেশ উপেক্ষা করে জলাশয়ের অর্ধেক অংশ দখল অব্যাহত রাখেন। বাধ্য হয়ে বিবাদীদের পক্ষে বকুল উদ্দিন নামের এক ব্যক্তি হাই কোটে একটি রিট পিটিশন দাখিল করেন। যার নং ১৩৭৪৮/২৫ তারিখ ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর। উক্ত রিটের প্রেক্ষিতে হাই কোট বিভাগ নালিশী সম্পত্তি কেউ নামজারী করে থাকলে তার সমস্ত নামজারী বাতিল এবং ৬০ কার্য দিবসের মধ্যে বাস্তবায়নের জন্য বগুড়া জেলা কমিশনারকে আদেশ প্রদান করেন। এদিকে আদালতের সকল আদেশকে উপেক্ষা করে অদ্যবদি জলাশয়টি দখল মুক্ত না হওয়ায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ ও চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে জলাশয় দখলমুক্ত করার দাবী জানান। জিল্লুর রহমান বিবাদমান ওই পুকুরের অংশটি তার নিজের বলে দাবি করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়