ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

মারা গেলেন জনপ্রিয় গায়িকা ভেনেসা রিওস

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৭:৩৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৭:৩৩:৫৭ অপরাহ্ন
মারা গেলেন জনপ্রিয় গায়িকা ভেনেসা রিওস
ফুসফুসে কখন মারণরোগ বাসা বেঁধেছে তা টের পাননি ব্রাজিলের জনপ্রিয় গায়িকা ভেনেসা রিওস। শ্বাসকষ্ট, কাশি প্রায়ই ভোগাত গায়িকাকে। তাই নিয়েই মঞ্চ কাঁপাতেন তিনি। পরে ধরা পড়ে, ফুসফুসের কোষে কোষে ছড়িয়ে পড়েছে ক্যান্সার। কুরে কুরে খাচ্ছে শ্বাসনালিকে। ফুসফুসের ক্যান্সারের সাথে লড়াই করে ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ভেনেসা রিওস। ব্রাজিলের রেসিফের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ভক্তরা গভীর শোকে স্তব্ধ। অসুস্থতার সাথে লড়াই করার সময়ও, ভেনেসা তার চিকিৎসকের অনুমতি নিয়ে গান গাইতে এবং পরিবেশন করতে থাকেন। ভক্তরাও তার সাহসের প্রশংসা করেছেন। সেপ্টেম্বরের শেষের দিকে, তিনি ইনস্টাগ্রামে ভালোবাসা, সমর্থন এবং পরিবার সম্পর্কে একটি শেষ আবেগঘন বার্তা শেয়ার করেছিলেন। তিনি লিখেছিলেন, আমাদের জীবনে কী আছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং আমাদের জীবনে কে আছে তা গুরুত্বপূর্ণ। অনেক ভক্ত এখন সেই পোস্টের নীচে মন্তব্য করছেন। তারা গায়িকার অসামান্য অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান। ভেনেসা রিওসের মৃত্যু ব্রাজিলের সঙ্গীত জগতে গভীর শোকের ছায়া ফেলেছে। তাকে কেবল তার কণ্ঠের জন্যই নয়, তার হৃদয়ের জন্যও স্মরণ করা হয়। ভেনেসা যে ক্যান্সারে ভুগছিলেন তার নাম পালমোনারি সাইনোভিয়াল সারকোমা। এটি কোন সাধারণ ক্যানসার নয়। ফুসফুসের এমন এক বিরল ধরনের ক্যানসার, যা বিশ্বে মাত্র ০ দশমিক ৫ শতাংশ মানুষের হয়। এমন ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়ে এবং রোগ অন্তিম পর্যায়ে পৌঁছে গেলে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। সাইনোভিয়াল সারকোমা তরুণদের বেশি হয়। সাধারণত ত্রিশ বছর বা তার নীচের পুরুষ ও নারীরা এ রোগে আক্রান্ত হন, তবে শিশু ও কিশোর বয়সেও এই ক্যানসার হতে পারে। ব্রাজিলের এই গায়িকার ৪০ বছর বয়সের পরে রোগটি ধরা পড়ে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স