ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

নতুন অ্যাভেঞ্জার্স নিয়ে ফ্যানদের মাঝে উত্তেজনা

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৭:৩৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৭:৩৩:২৮ অপরাহ্ন
নতুন অ্যাভেঞ্জার্স নিয়ে ফ্যানদের মাঝে উত্তেজনা
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবির পরিচালক জো ও অ্যান্থনি রুশো আবারও ভক্তদের মধ্যে কৌতূহল ছড়িয়েছেন। সম্প্রতি তারা সামাজিক মাধ্যমে একটি রহস্যময় ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে দুজনকে আয়রন ম্যান ও ডক্টর ডুমের মুখোশ পরে একটি জনপ্রিয় ট্রেন্ডে অংশ নিতে। ভিডিওটি শেয়ার করেছে রুশো ভাইদের প্রযোজনা সংস্থা এজিবিও স্টুডিও। দর্শকরা ধারণা করছেন, এটি আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমারই কোনো গোপন ইঙ্গিত। অনেকেই মনে করছেন, হয়তো সিনেমাটিতে আয়রন ম্যান ও ডক্টর ডুমের মধ্যে গভীর কোনো সম্পর্ক দেখানো হবে। রুশো ভাইদের আগেও এমন রহস্যময় টিজার প্রকাশের ইতিহাস রয়েছে। এবারও তারা সরাসরি কিছু না জানিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন। এ নিয়ে মার্ভেলপ্রেমীদের মধ্যে জোর জল্পনা চলছে। সবচেয়ে আলোচিত ধারণাটি হলো, ডক্টর ডুম আসলে আয়রন ম্যানেরই এক বিকল্প রূপ বা ভ্যারিয়েন্ট হতে পারেন। এই কারণেই নাকি আবারও মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। তবে এবার তিনি থাকবেন খলনায়কের চরিত্রে। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালের ১৮ ডিসেম্বর। ছবিটিতে রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে আরও থাকছেন ক্রিস হেমসওর্থ, অ্যান্থনি ম্যাকি, ফ্লোরেন্স পিউ ও পেদ্রো পাসকালসহ মার্ভেল বিশ্বের একঝাঁক তারকা। এজিবিও স্টুডিওর প্রকাশিত ভিডিওটি মার্ভেল ভক্তদের মনে নতুন উত্তেজনা ছড়িয়েছে। এখন দেখার বিষয়, সত্যিই কি ডক্টর ডুমের মুখোশের আড়ালে লুকিয়ে আছেন আয়রন ম্যান নিজেই!
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স