ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:৫২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৯:৫২:১৯ অপরাহ্ন
গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ
রাজধানীর মোহাম্মদপুরে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তির ছোট্ট মেয়েকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, সাত-আট বছরের একটি মেয়ে তার বাবাকে আঁকড়ে ধরে কাঁদছে। বাবা মেয়েকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এমন সময় আশপাশে থাকা কেউ একজন শিশুটিকে চড় মারলে তার কান্না আরও বেড়ে যায়। পরে শিশুটিকে বাবার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ দাবি করেছেন, শিশুটিকে পুলিশ সদস্যই চড় মেরেছেন। ভিডিওটি শেয়ার করে ফেসবুকে অনেকেই নিন্দা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ঘটে। ওই দিন ভোরে মাদক কারবারীদের দুই গ্রুপের সংঘর্ষে জাহিদ নামে এক তরুণ নিহত হন। এ ঘটনায় রুস্তম নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। রুস্তমকে থানায় নেওয়ার সময় তার মেয়ে বাবার কাছে এসে কাঁদতে শুরু করলে ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে জানতে চাইলে গতকাল শনিবার তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘ভিডিওর বিষয়টি আমাদের নজরে এসেছে। জেনেভা ক্যাম্পে জাহিদ খুনের ঘটনায় রুস্তমকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর থানায় নেওয়ার সময় শিশুটি তার বাবার কাছে চলে আসে। এ সময় কেউ একজন শিশুটিকে চড় মারে। তিনি আরও বলেন, শিশুটিকে কে চড় মেরেছে, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প এলাকায় ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নিহত হন। এ ঘটনায় গত শুক্রবার ২৭ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহতের বোন মদিনা। পরে মো. সাজু (৩২), রুস্তুম (৩৫), মো. আরমান (৩৮), মো. সাজু ওরফে সাঞ্জু ওরফে সাব্বিরকে (২৪) গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই চার জন চার কারাগারে রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স