ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

ঢাকায় ৫ ডাকাত গ্রেফতার, ডিবির জ্যাকেট-ওয়াকিটকি উদ্ধার

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০১:৩৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০১:৩৮:২৫ অপরাহ্ন
ঢাকায় ৫ ডাকাত গ্রেফতার, ডিবির জ্যাকেট-ওয়াকিটকি উদ্ধার
রাজধানী থেকে আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাত ৯টার দিকে উত্তরা পূর্ব থানাধীন রাজউক উত্তরা মডেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল। এ সময় ডাকাত সদস্যদের কাছে ডিবি পুলিশের সাদৃশ পোশাক ও ওয়াকটকি পাওয়া গেছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল জব্বার (৪৩), মামুন হোসেন (৪০), সোহাগ (৪২), আবু বক্কর সিদ্দিক (২৫) ও রুহুল আমিন (৩৯) । ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, আন্তঃজেলা ডাকাতদলের ১৪-১৫ জন সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ৯টার দিকে রাজউক উত্তরা মডেল কলেজ এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের ওয়ারী বিভাগের একটি দল। অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত তিনটি ডিবি পুলিশের জ্যাকেট, একটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, তিনটি নেইমপ্লেট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক দস্যুতা ও ডাকাতি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য