ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারবেন তাসকিন

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৪ ০৮:১৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৪ ০৮:১৬:১৪ অপরাহ্ন
বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারবেন তাসকিন
স্পোর্টস ডেস্ক
একে পারফরম্যান্স যাচ্ছে তাই। তার মধ্যে বাংলাদেশ শিবিরে ইনজুরির হানা। সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগে অস্বস্তি সঙ্গী হয়েছে ড্রেসিংরুমে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে আঘাত পেয়েছিলেন শরিফুল ইসলাম। সেই আঘাতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। যদিও তাসকিন অনেকটাই সুস্থ হয়ে গেছেন। দুইদিন ধরে পুরো রান আপে বোলিংও করছেন। শরিফুলকে মিস করলেও লঙ্কানদের বিপক্ষে তাসকিনের ফেরাটা অনেকটাই নিশ্চিত। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া বাঁহাতে ছয়টি সেলাই লেগেছে শরিফুলের। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত সাত থেকে দশ দিন সময় প্রয়োজন। এই অবস্থায় শ্রীলঙ্কার বিপক্ষেতো বটেই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও শরিফুলের খেলার সম্ভাবনা ক্ষীণ। শরিফুলের ইনজুরি নিয়ে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম ডালাসে উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘এ ধরনের সেলাইয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে নিরাময় হয়ে যায়। বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে। চিকিৎসকেরাও কিছু পরামর্শ দিয়ে রেখেছেন। আরও তিন-চার দিন পর ওর ব্যাপারে বোঝা যাবে। প্রথম ম্যাচে (শ্রীলঙ্কার বিপক্ষে তার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।’ শেষ কয়েক বছরে শরিফুল নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা পেসার। পাওয়ারপ্লেতে উইকেট তুলে নিতে বাংলাদেশ দলের মূল ভরসাই তিনি। তাই স্বাভাবিক ভাবেই তার অনুপস্থিতি চিন্তায় ফেলবে। তবে শরিফুলকে মিস করলেও তাসকিনের ফেরা অনেকটাই নিশ্চিত। আগের দিন বৃষ্টি মাথায় নিয়ে তাসকিন লম্বা রানআপে বোলিং করেছেন। তাসকিনের বোলিং সন্তুষ্ট হওয়ার মতোই। তাসকিনের ফেরা নিয়ে বায়েজিদ বলেছেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের (শ্রীলঙ্কা ম্যাচ) মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।’

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য