ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

৪৯তম বিসিএসের ফল ৭-১০ দিনের মধ্যে, ভাইভা ২৬ অক্টোবর থেকে

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৬:৫০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৬:৫০:৫১ অপরাহ্ন
৪৯তম বিসিএসের ফল ৭-১০ দিনের মধ্যে, ভাইভা ২৬ অক্টোবর থেকে

শিক্ষা ক্যাডার কর্মকর্তা নিয়োগে গতকাল শুক্রবার অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফলাফল ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে। এরপর ভাইভা বা মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হবে ২৬ অক্টোবর। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা মহানগর এলাকার কেন্দ্রে এ লিখিত পরীক্ষা নেওয়া হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন। তবে ঠিক কতজন পরীক্ষায় অংশ নিয়েছেন তা এখনো জানায়নি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্যও পাওয়া যায়নি। পিএসসি সূত্র জানায়, বিশেষ এ বিসিএসে শিক্ষা ক্যাডার কর্মকর্তা নিয়োগের মাধ্যমে দেশের সরকারি সাধারণ ও শিক্ষক প্রশিক্ষণ কলেজে শিক্ষক-সংকট দূর করা হবে। সেজন্য দ্রুততম সময়ে ফল প্রকাশ এবং শিগগির মৌখিক পরীক্ষা নেওয়া শুরু করা হবে। পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করে বলেন, চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের ফল মাত্র তিনদিনে প্রকাশ করা সম্ভব হয়েছিল। তবে ওই বিসিএসে পরীক্ষার্থী কম ছিল। এটাতে (৪৯তম বিশেষ বিসিএস) বেশি চাকরিপ্রার্থী। ফলে ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যে ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এদিকে, পিএসসির রোডম্যাপ অনুযায়ী ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ২৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। এতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশ নিতে পারবেন। পিএসসির ওই সদস্য বলেন, মৌখিক পরীক্ষা এ মাসেই শুরু হবে। নভেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা শেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত ফল বা নিয়োগের সুপারিশ করা হতে পারে। ফলাফল প্রস্তুতের কাজ দ্রুত শেষ হলে তার আগেও, অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহেও ফল প্রকাশ করা হতে পারে। বিজ্ঞপ্তির তথ্যমতে, ৪৯তম বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজে ৬৫৩টি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদে নিয়োগ হবে বাংলা বিভাগে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য