ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

খুলনায় ২৪ ঘণ্টায় ৪ জনের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০১:৩৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০১:৩৩:৫৭ পূর্বাহ্ন
খুলনায় ২৪ ঘণ্টায় ৪ জনের লাশ উদ্ধার
খুলনা প্রতিনিধি
খুলনায় ২৪ ঘণ্টায় ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা রেল স্টেশনের প্লাটফর্ম থেকে প্রিন্স নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান বলেন, স্টেশনের প্লাটফর্ম থেকে যে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে তার বয়স আনুমানিক ২৫ বছর। তিনি স্টেশন সংলগ্ন একটি হোটেলের কর্মচারী ছিলেন। এর আগে গত সোমবার রাত ৯টার দিকে রূপসার জাবুসার চৌরাস্তা মোড়ের কাছে আইডিয়াল কোম্পানির পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির হাত -পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, ট্রিপল নাইন থেকে ফোন পেয়ে অর্ধগলিত অজ্ঞাত এক পুরুষের লাশ করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিন থেকে পাঁচ দিন ধরে মৃত ব্যক্তি পানিতে ছিলো। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের পাশ থেকে পুলিশ এ অজ্ঞাত লাশ উদ্ধার করে। মৃতের বয়স আনুমানিক ৮০ বছর। খানজাহান আলী সেতুর দিকে যাওয়ার পথে সড়কের পাশে ওই বৃদ্ধ পড়েছিলেন। স্থানীয়রা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। কোন যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। বটিয়াঘাটায় নিজ বাড়ির পুকুরে পড়ে জোসনা কুন্ডু নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার রাতে কাজ শেষে বাড়িতে প্রবেশের সময় তিনি পুকুরে পড়ে মারা যান। মৃত জোসনা কুন্ডু উপজেলার কুন্ডুপাড়া এলাকার বাসিন্দা ইন্দ্রজিত কুন্ডুর স্ত্রী। বটিয়াঘাটা থানার ওসি মো. আব্দুর রহিম বলেন, জোসনা কুন্ডু শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রোববার রাত ৮টার দিকে তিনি বাড়ির সামনে একটি পুকুরে থালাবাটি পরিষ্কার করছিলেন। এ সময় বাড়িতে কেউ ছিল না। অসুস্থতার কারণে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাননি। শেষে পুকুরে তার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য