ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

কুমিল্লায় অটোরিকশা চালককে হত্যা, ২০ বছর পর ৩ জনের যাবজ্জীবন

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০১:২৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০১:২৪:৩৬ পূর্বাহ্ন
কুমিল্লায় অটোরিকশা চালককে হত্যা, ২০ বছর পর ৩ জনের যাবজ্জীবন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় জসিম উদ্দিন নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ঘটনার প্রায় ২০ বছর পর গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ (৫ম) আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. এনামুল হক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলো- চৌদ্দগ্রামের মোবারক হোসেন, আবদুল মালেক ও নুরুল ইসলাম। তারা পলাতক। মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১ জানুয়ারি সন্ধ্যায় চৌদ্দগ্রামের মিয়াবাজার থেকে মোবারক ও মালেক ময়নামতির দেবপুরে যাওয়ার কথা বলে জসিমের অটোরিকশায় ওঠে। পদুয়ার বাজারে তাদের সঙ্গে নুরুল ইসলামও গাড়িতে ওঠে। দেবপুর এলাকার বিন্দিয়ার চরে জসিমকে হত্যা করে সেতুর নিচে ফেলে অটোরিকশা ছিনতাই করে তারা। ওই দিনই লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে বুড়িচং থানায় হত্যা মামলা করেন থানার এএসআই কাজী মাছুমুর রহমান। পরে মোবারককে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ওই এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করে পুলিশ। ২০০৯ সালে মামলাটি কুমিল্লা দায়রা জজ আদালতে নথিভুক্ত হয়। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মোবারক, মালেক ও নুরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেন আদালত। পাশাপাশি আব্দুল মান্নান ও মো. সাইফুল ইসলামকে খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক সরকার বলেন, মামলার শুনানির শেষপর্যায়ে এসে দণ্ডপ্রাপ্ত মোবারক, মালেক ও নুরুল ইসলাম পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে এখনও গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য