ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৪:৩৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৪:৩৩:২৬ অপরাহ্ন
শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
খাগড়াছড়ি প্রতিনিধি
অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে। পাহাড়ি শিক্ষার্থীদের ডাকা অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে আভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে ইট, গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করার খবর পাওয়া গেছে। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে বেলা ১২টা পর্যন্ত। এদিকে ইউপিডিএফ-প্রসীত গ্রুপ সমর্থিত তিন পাহাড়ি সংগঠন অবরোধ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে কয়েকজন যুবক কিশোরীকে চেতনানাশক লাগিয়ে অজ্ঞান করে দলবদ্ধ ধর্ষণ করে। পরে খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ১১টার দিকে একটি পরিত্যক্ত স্থান থেকে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গত বুধবার সকালে শায়ন শীল (১৯) নামে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য