ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ২০ প্রার্থী

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০১:৩৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০১:৩৩:২৩ পূর্বাহ্ন
চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ২০ প্রার্থী
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেছে ২০ প্রার্থী। এদের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের ১১ প্রার্থী এবং হল সংসদের ৯ প্রার্থী রয়েছে। গতকাল বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী। তিনি জানান, ২৩ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। শেষ দিন পর্যন্ত ২০ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে। এছাড়া ৪ জনের মনোনয়ন চুড়ান্তভাবে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর আগে গত মঙ্গলবার চাকসু নির্বাচনের তারিখ তিন দিন পিছিয়ে ১৫ অক্টোবর করা হয়। পূজার ছুটির কারণে প্রার্থীরা প্রচারণার জন্য মাত্র পাঁচ কার্যদিবস সময় পেতেন। গত সোমবার প্রার্থী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে গত মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত হয় যে ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। এর আগে সর্বশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য