ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

লক্ষ্মীপুরে ফার্মেসির আড়ালে মদ বিক্রি আটক ৩

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১০:২৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১০:২৭:১৩ অপরাহ্ন
লক্ষ্মীপুরে ফার্মেসির আড়ালে মদ বিক্রি আটক ৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ফার্মেসির ব্যবসার আড়ালে মদ বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের থানা সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ২৩ বোতল মদ জব্দ করা হয়। আটকরা হলেন- পৌর এলাকার বাঞ্চানগর গ্রামের মৃত রাধা বল্লভ সাহার ছেলে কিশোর কুমার সাহা (৬২), তার ছেলে জয় সাহা (৩০) এবং মৃত অনিল চন্দ্র বাচার ছেলে শ্রীধাম চন্দ্র বাচার (৪৩)। লক্ষ্মীপুর সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের থানা রোড এলাকার নদী বাংলা রশীদ চৌধুরী কমপ্লেক্স সংলগ্ন ‘জয় ফার্মা’ নামে একটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। ফার্মেসির পেছনে কিশোর কুমার সাহার বাসা থেকে ২৩ বোতল মদ জব্দ করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ খালি বোতলও পাওয়া যায়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ফার্মেসি ব্যবসার আড়ালে তারা দীর্ঘদিন ধরে মদ বিক্রি করছিলেন। আইনি ব্যবস্থা নিতে আটক তিনজনকে জেলা সদর থানায় হস্তান্তর করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য