ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

কক্সবাজারে মদ পান নিয়ে বিতণ্ডা, বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১০:১৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১০:১৭:১০ অপরাহ্ন
কক্সবাজারে মদ পান নিয়ে বিতণ্ডা, বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বিয়ের অনুষ্ঠানে মদ পান নিয়ে বাগবিতণ্ডার পরে ছুরিকাঘাতে ইমদাদ হোসেন (৪৭) নামের এক বিএনপির নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার মৃত উমর ছিদ্দিক মেম্বার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ইমদাদ হোসেন টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে। তিনি পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক। ইমদাদ হোসেন একজন ব্যবসায়ী। নিহতের ছোট ভাই শামসু আলম বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে পৌরসভার উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা নুরুল আলম ওরফে পুতুইয়ার ছেলে মো. আরকানে বিয়ের অনুষ্ঠানে মদ পানকে কেন্দ্র করে একই এলাকার আব্দুর রহমানে সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইমদাদ হোসেন ঘটনাস্থল থেকে সরে তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যায়। কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে কামাল হোসেন ও নুরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহমান, মো. ইসমাইল, মো. শফিক, মো. হামিদ ও সৈয়দ আলমসহ ৪-৫ জন তাকে ছুরিকাঘাত করে। মৃত্যু নিশ্চিত করতে তাকে জবাই করে পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় ইমদাদ হোসেনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী বলেন, ভোর ৫টার দিকে ইমদাদ হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তবে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে টেকনাফ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার বাবলু বলেন, ইমদাদ হোসেন পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক। শুনেছি একটি বিয়ের অনুষ্ঠানে কিছু ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। তখন বিষয়টি সমাধান হলেও পরে তাকে খুন করা হবে সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে। এ বিষয়ে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, স্থানীয়রা ঘটনার পর কামাল হোসেন নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য