ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

লাইসেন্স ছাড়া বাজার বসালে ব্যবস্থা নেবে ডিএসসিসি

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৬:৪৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৬:৪৬:০১ অপরাহ্ন
লাইসেন্স ছাড়া বাজার বসালে ব্যবস্থা নেবে ডিএসসিসি
লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সিটি করপোরেশন এলাকায় বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা করলে তার বিরুদ্ধে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এর ধারা ৯২ এর অধীন পঞ্চম তফসিলের ১ ও ৩ ক্রমিকে বর্ণিত অপরাধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা) প্রবিধানমালা, ২০২২’-এর আলোকে ‘সরকার ব্যতীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অধিক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন কোনো জমি, স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো বা খোলা জায়গা, যে স্থানে বহু সংখ্যক ক্রেতা-বিক্রেতার মধ্যে খাদ্যদ্রব্য, ভোগ্যপণ্য, শাক-সবজি, পানীয়, পশু-পাখিসহ দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পূর্বনির্ধারিত অথবা দর কষাকষির মাধ্যমে ক্রয়-বিক্রয় সম্পাদিত হয়ে থাকে’ এমন ক্ষেত্রে (সুপারশপ ও শপিংমল ব্যতীত) বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য লাইসেন্স গ্রহণ করতে হবে। অন্যথায় লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সিটি করপোরেশন এলাকায় বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা করলে তার বিরুদ্ধে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’-এর ধারা ৯২ এর অধীন পঞ্চম তফসিলের ১ ও ৩ ক্রমিকে বর্ণিত অপরাধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ