ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১১:২৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১১:২৩:১৯ পূর্বাহ্ন
জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় জাতীয় পার্টি সব ধরনের সাহায্য করেছে এবং যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে, তাদের আইনানুযায়ী বিচারের আওতায় আনা উচিত। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, যারা ফ্যাসিবাদের অনুসারী, তাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপির নেওয়ার প্রশ্নই ওঠে না। গণতান্ত্রিক দেশে যে কেউ অন্যের বিরুদ্ধে কথা বলার বা সমালোচনা করার অধিকার রাখে। তবে ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলা ন্যক্কারজনক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানকে কারাগারে নেওয়ার উদ্দেশ্য ছিল জাতিকে পরাভূত করা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স