ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বৃষ্টির দিনে চুলের সমস্যা? পরিষ্কার করার জাদুকরী টিপস! স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৮:২২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৮:২২:১৫ অপরাহ্ন
পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না
সম্প্রতি বিজয় বর্মার সঙ্গে সম্পর্ক ভেঙেছে ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার। এরপর থেকেই নানা সময়ে পুরুষদের নিয়ে মন্তব্য করছেন দক্ষিণী এই অভিনেত্রী। কদিন আগে তামান্না জানিয়েছিলেন, তার জীবনে আসা সব পুরুষই অসাধারণ। এবার করলেন একটি অনুরোধ। অ্যামাজন প্রাইম ভিডিওর ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ সিরিজে শিখা নামের এক চরিত্রে অভিনয় করবেন তামান্না। গত শুক্রবার মুম্বাইয়ের সিরিজের ট্রেলার উন্মোচন করা হয়। সেখানে তামান্না বলেন, ‘এই চরিত্র আমাকে অন্য রকমভাবে মেলে ধরার সুযোগ দিয়েছে। সব সময় বলা হয়, এক পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে। আমি মনে করি, নারীর সফলতার পেছনেও পুরুষের সমর্থন সমানভাবে জরুরি। আমার বাবা আমার জীবনে বিশাল এক সাপোর্ট সিস্টেম। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, তার পেছনে বাবা আর ভাইয়ের অবদান অনেক। তাদের মতো সুন্দর মননের পুরুষ আমার জীবনে আছেন বলেই আমি এগোতে পেরেছি।’ এরপর দক্ষিণী অভিনেত্রী বলেন, ‘আমি সব পুরুষকে বলতে চাই, তারা যেন তাদের ঘরের মেয়েদের পাশে দাঁড়ান, তাদের স্বপ্ন পূরণের সাহস জোগান।’ সম্প্রতি টানা দু’বছর বিজয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন এই নায়িকা। ‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল তাদের। সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক ছিল না তাদের। বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে পৌঁছে যেতেন তারা। টানা দু’বছর প্রেমে থাকার পরে সেই সম্পর্ক ভেঙে যায়। শোনা যায়, তামান্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি অভিনেতা। যদিও এই বিষয়ে তামান্না নিজে কোনও কথা বলেননি এখনও।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ