ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

চট্টগ্রামের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে ভোগান্তি চরমে

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৪ ১১:২৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৪ ১১:২৬:০৪ পূর্বাহ্ন
চট্টগ্রামের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে ভোগান্তি চরমে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাতভর বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায়। মূল সড়ক, অলিগলির পাশাপাশি বাসাবাড়িতে পানি জমে যাওয়ায় ভোগান্তি চরমে পৌঁছায়। পানিতে থই থই সড়কে চলাচলে দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। নগরের বাসিন্দাদের জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার নামে ১৪ হাজার ৩৮৯ কোটি টাকার চারটি প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে তিনটি সংস্থা ব্যয় হয়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। তবুও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি নগরবাসীর।
চট্টগ্রামে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সকাল থেকে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছেটানা বৃষ্টির ফলে হাঁটু থেকে বুক পরিমাণ পানিতে তলিয়ে গেছে বেশিরভাগ এলাকাএদিকে, পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় গণপরিবহনের সংখ্যা একেবারেই কমফলে রিকশায় অতিরিক্ত ভাড়া গুনে অর্ধভেজা হয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদেরএছাড়া, ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলমান থাকায় নগরের অনেক এলাকায় বিদ্যুৎ নেইএতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসীগতকাল সোমবার দুপুরে সরেজমিনে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া, কাপাসগোলা ও বাদুরতলা এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে
এলাকাগুলো ঘুরে দেখা গেছে, মূল সড়কগুলো হাঁটু থেকে কোমর কিংবা অনেক স্থানে ?বুক সমান পানিতে ডুবে গেছেসড়কের পাশের অধিকাংশ দোকানপাট সব বন্ধ রয়েছেঅনেক দোকান পানিতে তলিয়ে গেছেএসব এলাকার সড়কে গণপরিবহন একেবারেই নেইচকবাজার থেকে বহদ্দারহাট যেতে টেম্পু ভাড়া পাঁচ টাকাঅথচ এখন আদায় করা হচ্ছে ১৫ টাকাএছাড়া, রিকশাগুলোও তিনগুণ ভাড়া হাঁকাচ্ছে
শাহেদুল হক নামের এক যাত্রী বলেন, চকবাজার থেকে বহদ্দারহাট টেম্পু ভাড়া পাঁচ টাকাকিন্তু এখন জলাবদ্ধতার অজুহাতে ১৫ টাকা আদায় করা হচ্ছেরিকশা ভাড়া চাচ্ছে ১শ টাকাতাই বাধ্য তিনগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর আগ্রাবাদ, পতেঙ্গা ও হালিশহরের বেশিরভাগ এলাকাও পানিতে ডুবে গেছে
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে একাধিক প্রকল্পে প্রায় ১১ হাজার কোটি টাকার কাজ চলছেইতোমধ্যে ব্যয় হয়েছে আট হাজার কোটি টাকাএত টাকা ব্যয় হলেও সামান্য বৃষ্টিতে ডুবে যাচ্ছে চট্টগ্রাম
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নগরবাসীতাসলিমা বেগম নামের এক চাকরিজীবী বলেন, সামান্য বৃষ্টির পানিতেই রাস্তাঘাট ডুবে যায়এত টাকা খরচের কোনো সুফল জনগণ পাচ্ছে না
বহদ্দরহাট এলাকার বাসিন্দা এস এম গিয়াস উদ্দিন বলেন, সকালে কোমর পানিতে অফিসে যেতে হয়েছেসারা বছর দেখি খালে কাজ চলছেকিন্তু এই কাজের কোনো সুফল পেলাম না
অন্যদিকে, আজ মঙ্গলবারও ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিসরোববার (২৬ মে) রাত ১২টা থেকে গতকাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত  চট্টগ্রামে ২৩৮.৪ মিলিলিটার বৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে তারা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স