ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

ভূরুঙ্গামারীতে ২ ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করলো ভ্রাম্যমাণ আদালত

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৭:৩১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৭:৩১:১৭ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে ২ ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করলো ভ্রাম্যমাণ আদালত
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকে মোখলেছুর রহমান
ভূরুঙ্গামারীতে লাইসেন্স নবায়ন না করে দীর্ঘদিন যাবত ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার অভিযোগে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সীলগালা করে দেয়া ডায়াগনস্টিক সেন্টার দু’টি হলে আপডেট ডায়াগনস্টিক সেন্টার ও জনসেবা ডায়াগনস্টিক সেন্টার। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ডায়াগনস্টিক সেন্টার দু’টি সীলগালা করে দেয়।
এসময় কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ডায়াগনস্টিক সেন্টার দু’টি দীর্ঘদিন যাবত লাইসেন্স নবায়ন না করে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তাদেরকে বারবার লাইসেন্স নবায়ন করতে বলা হলেও তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে লাইসেন্স নবায়ন করা থেকে বিরত ছিল।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র বলেন, ডায়াগনস্টিক সেন্টার দু’টিকে সতর্ক করতে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। সেই সাথে ডায়াগনেস্টিক সেন্টার দু’টি সীলগালা করে বন্ধ করে দেয় হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য