ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

অর্থনৈতিক চ্যালেঞ্জ আমাদের দোষে নয় : সালমান এফ রহমান

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ০১:০৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০১:০৩:১৪ অপরাহ্ন
অর্থনৈতিক চ্যালেঞ্জ আমাদের দোষে নয় : সালমান এফ রহমান সালমান এফ রহমান
দেশের অর্থনীতি এখন অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানতিনি বলেন, আমাদের কোনো দোষে, আমাদের মিসম্যানেজমেন্টের (অব্যবস্থাপনা) কারণে এসব চ্যালেঞ্জ আসেনিগতকাল রোববার সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স হলে সংস্থাটির ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেনতিনি বলেন, কোভিড ও ইউরোপে যুদ্ধের কারণে অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছেকোভিডের আগ পর্যন্ত আমরা ভালোই করছিলামআমাদের অর্থনীতি স্থিতিশীল ছিলকোভিড আমরা ভালোভাবে মোকাবিলা করেছিরাশিয়া-ইউক্রেন যুদ্ধ হলোফেডারেল রিজার্ভ ইনটারেস্ট রেট বাড়িয়ে দিলোএর ফলে ডলারের দাম বেড়ে গেলো, আর তাতে আমাদের রিজার্ভের ওপর চাপ পড়লোকমোডিটি (পণ্য), সার ও জ¦ালানির দাম বেড়ে গেলোযে তিনটি জিনিস আমরা আমদানি করি, সেগুলোর দাম অনেক বাড়লোআমাদের অর্থনীতির ওপরও চাপ বাড়লোওএসস সার্ভিস সম্পর্কে সালমান এফ রহমান বলেন, সম্পূর্ণ অনলাইন নির্ভর হলেও এখনো অনেক সেবা নিতে বিনিয়োগকারীকে সশরীরে যেতে হয়এমন অভিযোগ আছেএ বিষয়টি নিয়ে আলোচনা করা দরকারএ ছাড়া আর বাকি যে ২৬টি সেবা অন্তর্ভুক্ত হবে, সেটা দ্রুত করা হবেপ্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, অর্থনৈতিক চাপ মোকাবিলা ও অর্থনীতিকে চাঙা করতে দেশি-বিদেশি বিনিয়োগ প্রয়োজনওএসস সেবাগুলো দিতে পারলে আমরা বিনিয়োগ আকৃষ্ট করতে পারবোসভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, ২০১৯ সালে অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের কার্যক্রম চালু করে বিডা এ পর্যন্ত ৪৮টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেএর মধ্যে ৪১ সংস্থার ১০১ সেবা বিডা ও এসএস-এ যুক্ত হয়েছেনিজস্ব ২৩টি ও অন্যান্য প্রতিষ্ঠানের ১০১টি সেবাসহ বিডা বর্তমানে বিনিয়োগকারীদের বিডা ওএসএস মাধ্যমে ১২৪টি সেবা প্রদান করে আসছে৪১ সংস্থার মধ্য ৩০টি সংস্থার সব সেবা এরইমধ্যে বিডা ওএসএস-এ যুক্ত হয়েছে, বাকি ১১ টি সংস্থার ২২টি সেবা দ্রুতই বিডা ওএসএস-এ যুক্ত হবেসমঝোতা স্মারক স্বাক্ষরকারী ৪৮ সংস্থার মধ্য ৭টি সংস্থার কোনো সেবাই এখনো বিডা ওএসএস-এ যুক্ত হয় হয়নিএখানে ২০টি বিনিয়োগ সেবা যুক্ত হওয়ার কথা রয়েছেতিনি বলেন, ২০১৯ থেকে শুরু করে বিডা এ পর্যন্ত বিডা ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিডার নিজস্ব ১৪ লাখ চার হাজার ৬০৪টি সেবা এবং অন্যান্য প্রটিষ্ঠানের এক হাজার ৮৯৪টি বিনিয়োগ সেবা প্রদান করেছেসভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন ও বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সচিবসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ