ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

নীলফামারীতে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১২:৩৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১২:৩৪:৩৭ অপরাহ্ন
নীলফামারীতে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নীলফামারী থেকে এন.এম হামিদী বাবু
নীলফামারীতে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত ৩ আগস্ট বিকেলে নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নি.) মো. আকতার হোসেন-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে নীলফামারী পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখাপাড়া গ্রামের চেতাশা রেল ঘুন্টি এলাকার মৃত ওয়াসিম আলীর ছেলে সোহেল রানাকে গ্রেফতার করে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানান, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, নীলফামারী পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখাপাড়া গ্রামের চেতাশা রেল ঘুন্টি হতে ৫০০ গজ উত্তরে রেল লাইন সংলগ্ন আফিয়া এর বাঁশ ঝাড়ে কতিপয় পেশাদার ধৃত মাদক ব্যবসায়ী মোবাইল ফোনে যোগাযোগ করিয়া মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছেন। এ সংবাদটি মোবাইল ফোনের মাধ্যমে ডিবি টিম ইনচার্জ তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে গেলে পৌঁছামাত্রই মৃত ওয়াসিম আলীর ছেলে মো. সোহেল রানা (৩৮) গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই আসামিকে আটক করা হয়।
অতপর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীগণসহ আরো অনেকের উপস্থিতিতে বিধি মোতাবেক আসামি সোহেল রানার দেহ তল্লাশি করলে তার লুঙ্গির সামনের কোচে গোঁজা অবস্থায় লাল রংয়ের সাকিব গুলের কৌটার মধ্যে ১৩ (তের) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সাদা স্বচ্ছ প্লাস্টিকের পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। এ সময়ে বিধিমোতাবেক সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উল্লেখ্য, উক্ত ধৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য