ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঘাম ঝরিয়ে গুয়াদালাহারার বিপক্ষে জয় পেলো বার্সা ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হলেন দেম্বেলে কলকাতায় বিশৃঙ্খলার জন্য মেসিকেই দায়ী করলেন গাভাস্কার আজহার মাহমুদকে অব্যাহতি দিলো পিসিবি স্বস্তিতে দিন শেষ করলো অস্ট্রেলিয়া বিগ ব্যাশে রিশাদের অভিষেক, জয় পেলো হারিকেন্স কতদিন আইপিএল খেলতে পারবেন মুস্তাফিজ? খুশির খবরে মোস্তাফিজ খাওয়াবেন কিনা ‘সংশয়ে’ শান্ত বৃষ্টির দিনে চুলের সমস্যা? পরিষ্কার করার জাদুকরী টিপস! স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
গভীর সমুদ্রে ট্রলারডুবি

৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১১:৫৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১১:৫৭:৪৪ পূর্বাহ্ন
৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬
পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমুদ্রে চার দিন ভেসে থাকার পর ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছধরার ট্রলার। গত শুক্রবার সকাল ১০টায় দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে এ ঘটনা ঘটে। এখনও নিখোঁজ রয়েছে আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম নামের ছয় জেলে। গতকাল মঙ্গলবার ভোরে উদ্ধার হওয়া ৯ জেলে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন- রাজিব, রাহাত, হাসান, সাগর, হারুন, সাগর, হাসান, গিয়াস উদ্দিন ও ইব্রাহিম। উদ্ধার জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ মাঝি ১৫ জেলেসহ মহিপুর থেকে ওই ট্রলারটি নিয়ে গভীর সাগরে যান। শুক্রবার সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের তাণ্ডবে তাদের ট্রলারটি দুমড়ে মুচড়ে গিয়ে ডুবে যায়। এ সময় তাদের কাছ থেকে এক জন হারিয়ে যান। তারা ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দুই দফায় আরও ৫ জন হারিয়ে যান। পরে তারা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছালে গত সোমবার রাতে দুটি ট্রলার ওই ৯ জেলেকে উদ্ধার করে। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় গত ২৬ জুলাই ট্রলার মালিক কিশোর হাওলাদার জেলে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স