ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৮:১৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৮:১৬:১৭ অপরাহ্ন
জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত
জাপানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত করা হয়েছে। এখানে দুটি চুল্লি বন্ধ করে দেওয়া হচ্ছে। দেশটির পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি (এনআরএ) জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিম কিউশু অঞ্চলের জেনকাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অপারেটর গত শনিবার রাতে মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোনগুলো শনাক্ত করেছে। এনআরএ ও পুলিশ জানায়, জাপানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর ও কাছাকাছি অননুমোদিত ড্রোন উড়ান নিষিদ্ধ। এনআরএ’র এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘ঘটনাটি জানার পর কোনও অস্বাভাবিকতা শনাক্ত করা যায়নি এবং বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কোনও ড্রোনও পাওয়া যায়নি।’ পুলিশের মুখপাত্র মাসাহিরো কোশো বলেছেন, কী উদ্দেশ্যে এগুলো উড়ানো হয়েছে- তা জানা যায়নি। কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি সাগা প্রিফেকচারের জেনকাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চারটি চুল্লির মধ্যে দুটি বন্ধ করে দিয়েছে। ২০১১ সালে উত্তর-পূর্ব জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ফলে সৃষ্ট ফুকুশিমা বিপর্যয়ের পর কঠোর নিরাপত্তা মান প্রবর্তনের পর বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য চুল্লিগুলো পুনরায় চালু করা হয়। ফুকুশিমা বিপর্যয়ের ১৪ বছর পর সরকার আবারও পারমাণবিক শক্তির দিকে ফিরে আসার পর, গত মাসে জাপানে ৬০ বছরেরও বেশি সময় ধরে পারমাণবিক চুল্লি পরিচালনার অনুমতি দেওয়া একটি আইন কার্যকর হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স